
শারমিন নাহার ঝর্ণা
বিবেকের বিষদাঁত ভেঙে গেছে
বিবেক এখন কারও হৃদয় দংশন করে না,
অন্যায় দেখলে টিকটিকির মতো
বিবেকের লেজ খুলে পড়ে যায়।
লোহার খাঁচায় বন্দী পাখির মতো
নিঃশব্দে বিবেক পড়ে রয়,
মাঝে মাঝে বোবা চাহনীতে চায়
স্বার্থ আর দুর্নীতির চশমায় ঢাকা চোখ,
অগণিত ঘুরছে ধরণীতে বিষদাঁত ভাঙা
কত চেনা অচেনা লোক।



