
তাহমিদ হাসান
রাত আসে নিয়ে আসে অপার রহস্য
কামনার কষাঘাতে বিদ্ধস্ত বিবেক;
উল্লাসে উন্মত্তা নটী আমিও বৎস
পেয়ালা ভেঙেছে লাজ অপ্সরী অর্ধেক।
পূর্ণিমায় আমি দেখি কলঙ্ক চাঁদের
অমরার অঙ্গনার অমর যৌবন;
রতির রমণী আহা, এখন কাদের
পেয়ালায় ঢেলে দেয় গুঢ় আলিঙ্গন!
প্রথম প্রেমিক কবে বাসর শয্যায়
আনঙ্গের আমন্ত্রণে বেঁধেছিল ঘর!
পৃথিবীর প্রেমিকের মাংস-মজ্জায়
জন্ম নেয় অজন্তার অন্ধ জাতিস্মর।
মহামারি-মন্বন্তর ব্যাপ্ত মহাকালে
মানুষ মরছে আজ আকাশে পাতালে।



