
মজনু মিয়া
কখন যেন মনের বনে আগুন লেগেছে
ভেতর পুড়ে জ্বলে কালো ধোঁয়া ছড়ায়,
সবার নজরে আসে না এই কালো ধোঁয়া
কেবল যার মন পুড়ে তার চোখে নাড়ায়।
উদাস দুপুর কাঁদে কেউ একজন বিরহী
তার অপেক্ষায় নদীর ধারে বসে থাকুক,
একাকী রজনী কাঁদে বেদনার জ্বালা বুকে
সেই রাতও ভাবে তার পাশে কেউ জাগুক।
দুসর পৃথিবী আঁধার মনে হয় পুড়া বুকে
জীবন নিয়ে বেঁচে থাকা সুখে কিংবা দুখে।



