
শাহজালাল সুজন
আমি দীর্ঘশ্বাসের পাঁজরে শব্দ বুনেছি
সংকল্প করেছি মানুষ হবো,
যে শহরের ব্যস্ত নগরী ইমারতে পিষে
চাপা কান্নায় শব্দরা ফুঁপিয়ে কাঁদে।
হাজারো সংকল্পের বাসনা গুলো আজ
ধূলোয় মিশে আছে রুদ্ধশ্বাসে,
ভেবেছি মুক্ত বাতাসে বিহঙ্গের মতো উড়বে
আজব লীলা মানুষ উড়ে ফানুস হয়ে।
জাতীয় জাতি আমাকে মানুষ হতে দিলোনা
স্বাধীনতার কাফনে জড়িয়ে দিলো,
আমি এই দেশের বাকরুদ্ধ এক জড়বস্তু
আফসোস প্রাণে মানুষ হতে চেয়েছি।



