
ফারজানা ইয়াসমিন
তোমায় নিয়ে আমার সাজানো পৃথিবীটা ধীরে ধীরে
অদৃশ্য হয়ে যাচ্ছে জীবনের গল্প থেকে।
মলিন মুখে দাঁড়িয়ে আছে ভবিষ্যতের স্বপ্নগুলো,
বর্তমান যেন আজ শুধুই খসে পড়া বিবর্ণ পালকগুচ্ছো।
নীরবে নিভৃতে কেঁদে চলেছে সুখময় দিনের স্মৃতি,
হারিয়ে ফেলে অপেক্ষার কারণ, সবকিছু আজ বিস্মৃতি।
ঋতু বদলের মতো জীবনের পালাবদল হলো,
তোমায় ভালোবাসার অভ্যাসটা শুধু থেকে গেল।
এখন আমার জীবন একটা ধ্বংসাবশেষ,
যেখানে ইতিহাস হয়ে থাকবে তোমার আবেশ।



