
লস এঞ্জেলেসে প্রবাসী ফাহিমের অকাল মর্মান্তিক মৃত্যু
আতাউল খান (রিপন) হলিউড থেকে গত বুধবার ৮ই জুলাই ২০২৬ মির্জা ফাহিম আহমেদ (২৭) নামে একজন তরুণ বাংলাদেশী প্রবাসী নর্থ রিচ ভ্যালীতে (রেসিডা + লাসেন)এ এক মর্মান্তিক গাড়ির দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাহির রাজিউন )।
মির্জা রবিউল আলম বাবু মরহুম ফাহিম এর বাবা। ঢাকার ঝিগাতলা তল্লাবাগের বাসিন্দা। তারা গত দেড় বছর আগে লস এঞ্জেলেসে ইমিগ্রেন্ট হয়ে এসেছেন এবং ফাহিম কয়েক মাস আগে (গত ঈদের পর) বাংলাদেশে গিয়ে বিয়ে করেছিলেন।

তার ছোট আরও একটি ভাই আছে । মরহুম মির্জা ফাহিম প্রতিদিনের মত সকালে কাজে যাওয়ার পথে (৭ঃ৩৫মিনিটে)গাড়ি এক্সিডেন্টে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
লস এঞ্জেলেস কমিউনিটির শফিউল আলম বাবু আমাদের কে জানান আগামী সোমবার মরহুম মির্জা ফাহিমের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ॥
উল্লেখ্য এ সপ্তাহে আরো দুইজন লস এঞ্জেলেস প্রবাসী মৃত্যুবরণ করবেন
মরহুম মোহাম্মদ মেজবাহ উদ্দিন শহিদ (৬০) এবং মরহুম রাজিব চৌধুরী (৪২) তাদের আজ বৃহস্পতিবার পামডেল মুসলিম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে ।



