
ছড়া
নয়া সফদার ডাক্তার
সফদার ডাক্তার হ্যাটে ঢাকা টাক তার
টেস্ট লিখে টাকা খায় চিবিয়ে
করোনায় রাতদিন, কলে বলে বাদ দিন
গিলে ঢোক আলোটারে নিভিয়ে।
ইয়া বড় ভাব তার কফি সাত কাপ তার
রেডি আছে বরাবর ফ্লাস্কে
ভয়ে কাঁপে থর থর নেই তবু ভয় ডর!
মুখ ঢেকে সুখে আছ মাস্কে।
রোগী এলে দরজায় খুলে ভাই পিছু দ্বার
পালানোর পথ সোজা ধরছে
তারপর রোগীটা তো পথ ভুলে ফিরবার
চিকিৎসাহীন হয়ে মরছে।◉
পুনশ্চ:
সকল ডাক্তার এমন তো নয় ভালোও আছে মেলা
সেই ডাক্তারকে স্যালুট জানাই সকাল-সন্ধ্যা বেলা।



