
ছড়া: যুদ্ধ নিছে
এই দুনিয়ায় সবই আছে
স্বাস্থ্য আছে শিক্ষা আছে
বিজ্ঞানে খুব দিক্ষা আছে
শিল্পে দারুণ বীক্ষা আছে
কিন্তুু দ্যাখেন তাদের ভাগে
স্রেফ করুণা ভিক্ষা আছে।
আর যা আছে অন্য কারো
এক্কেবারে বন্য কারো।
তাই-
তাদের কেন নাই?
নিন জেনে নিন ভাই।
শিক্ষা- তোমার ভাগ কে নিছে?
যুদ্ধ নিছে যুদ্ধ নিছে।
স্বাস্থ্য – তোমার ভাগ কে নিছে?
যুদ্ধ নিছে যুদ্ধ নিছে।
সায়েন্স- তোমার ভাগ কে নিছে?
যুদ্ধ নিছে যুদ্ধ নিছে।
শিল্প- তোমার ভাগ কে নিছে?
যুদ্ধ নিছে যুদ্ধ নিছে।
শান্তি- তোমার দিক কে নিছে?
মুহাম্মদ আর বুদ্ধ নিছে।
তাদের* ভুলে বিশ্ব তবু-
যুদ্ধ নিছে যুদ্ধ নিছে।◉
*তাঁদের।




