
ছড়া
থাকবে তুমি
মৃত্যু তোমায় মলিন করেনি
স্মৃতির পাতায় আলো
ফুটবল কাঁদে মাঠে মাঠে আজ
বেদনার জল ঢালো।
কাঁদছে পেলে জিদান মেসি
কাঁদছে সালা দেখি
জিতেও কাঁদে আজকে রিয়াল
অশ্রুতে তাই লেখি।
দিল্লি লাহোর বুয়েন্সএয়ার্স
কাঁদে লন্ডন ঢাকা
ফুটবল যেন নিঃস্ব হঠাৎ
তোমার ব্যথায় ফাঁকা।
আমাজান আর ভলগা কাঁদে
সাহারা এবং গোবি
যমুনার চরে কাঁদতেছে চাঁদ
কাঁদছে ভোরের রবি।
হিমালয় কেঁদে গলছে বরফ
আলাস্কা নীল শোকে
মিসিসিপি আর মেঘনায় আজ
কাঁদতেছে সব লোকে।
জাদুকর তুমি হাসালে তাই
ভাসালে ফের জলে
যেমন ছিলে নয়নে, থাকবে
তেমনি বুকের তলে।




