
তুহীন বিশ্বাস
হঠাৎ উড়ে আসে একঝাঁক পায়রা
প্রকৃতি মেনে নেয় আগামীর স্বপ্নে,
কিন্তু সময়ের ঘন্টা জানিয়ে দেয়…
কুকুর আর পায়রা অভিন্ন লক্ষ্যে।
অস্তিত্ব নিংড়ে বেরিয়ে আসে কঙ্কাল
কলঙ্কিত মানবতার প্রচ্ছদে রক্তের দাগ,
অতীত ভাঙনে চাতকের করুণ পরাজয়
ভুলগুলো আঙুল তোলে বর্তমান সভ্যতায়।
বাবুই এসে কুড়িয়ে খায় তলানির অংশ
আর জলভরা হাড়িতে নেই একমুঠো চাল,
উনুন জ্বালিয়ে আঁচলে চোখ মুছে করিমন
অভুক্ত পরিবারের কাছে দোষী হয় ভাগ্য।
অন্ধকার ভবিষ্যতের দিকে হাঁটছি নিত্যদিন
কালো অধ্যায়ের শেষে হবে কী জীবন রঙিন?
এসো তবে হাতে হাত রেখে শপথ করি আজ
সার্বভৌমত্বের রক্ষায় মিলেমিশে গড়ি সমাজ।



