কবিতাসাহিত্য

একটি চোখ

তুহীন বিশ্বাস

চোখের সমুদ্রে স্বপ্ন জাহাজ ভাসে নির্বিঘ্নে
বিনি সুতোয় গাঁথা মুক্তোর দানা খেলা করে;
মণিচূড়ায় উঠে যায় প্রেম, দৃঢ়তার সংকল্পে
নিঃশ্বাসে যেন সুগভীর সংঘর্ষের প্রতিচ্ছবি।

শিরশির করে ছড়িয়ে পড়ে শিরা-উপশিরায়
রক্তবর্ণ চোখ খোঁজে আত্মত্যাগের আত্মতুষ্টি;
বিলুপ্ত হয় অভিমানের তীর্যক যন্ত্রণার ক্ষোভ
আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়ে একাত্মবোধের সুখ।

একটি চোখ; সহস্র পৃষ্ঠার জীবন্ত উপন্যাস
শব্দের ঝংকারে মায়াবী জালে আবদ্ধ পাঠক;
বৃত্তের ব্যাসে বাহারি রঙের আল্পনার ছোঁয়া
আমি ডুবে যাই সব গোলার্ধে সময়ে অসময়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension