
শারমিন নাহার ঝর্ণা
সময়ের স্রোত নিজের মতো যাচ্ছে
তুমিও প্রচন্ড ব্যস্ততার ভিড়ে,
শুধু আমার হাতেই বুঝি অঢেল সময়
দিন রাত ভাবি কী নিয়ে অভিমান করা যায়।
অভিমান করলেই তোমার মুখে
শত ব্যস্ততার ভীড়েও প্রিয়সী ডাক শোনা যায়,
তাই তো খুব বেশি আজ কাল অভিমান
করে শত প্রতিক্ষায় পথ চেয়ে থাকি,
চুপিচুপি মৃদুস্বরে প্রিয়সী প্রিয়সী বলো যখন
পৃথিবীর সব সুখ যেন আমার আঙিনায় তখন।



