
ছড়া
কিম কাহিনী
ছড়া
কিম কটাদিন নাই হওয়াতে
খবর ছিল সেটা
তাই নিয়া তো মিডিয়াতেও
চলছে ঝাড়ি পেটা।
নানা রকম জল্পনা আর
কল্পনাদের ডানা
মিথের রূপে মিছেই কানে
গাইছে কতো গানা।
মিথের মুখে পানি ঢেলে
কিম এলো যেই ফিরে
সবার মতো ট্রাম্পের মনেও
একটা সওয়াল ভিড়ে।
সেই সওয়ালের জবাব শুনে
ঘামছে ইভেন এসি
কিম বলে যেই- ধান কাটতে
বাংলাদেশে গেছি।◉




