
ছড়া
ঢাকার শীত
প্রিয় ঢাকা কুয়াশায় আজ গেছে ঢেকে
মিস করি তাই তাকে আমেরিকা থেকে।
শীত এসে বুঝি তার দ্বারে নাড়ে কড়া
লিখে যাই দূরে বসে তাই নিয়া ছড়া।
লিখে চলি ফুটপাত প্রিয় ভাঁপা পিঠা
শাহাবাগে আড্ডাতে গুড় চায়ে মিঠা।
আরো লিখি আর্তকে কড়া শীত মেপে
তাদের ওম কে বা দিবে কম্বল ও লেপে?
ঢাকা তাই শুনে রাখো এ ছড়ার বাণী
লিখতে লিখতে আনে দুটি চোখে পানি।



