
ছড়া
দাদুর লাঠি
দাদুর হাতে বাঁকা লাঠি
সিধায় হাঁটতে লাগে,
ঐ লাঠিটার শব্দ পেলে
দুষ্ট লোকেরা ভাগে৷
দাদুর চোখে ভারী চশমা
সুদৃশ্য দেখতে পড়ে,
উপস্থিতি তাঁর টের পেলে
ইতরেরা যায় সরে ৷
চশমা, লাঠি নেই কোনোটি
ছিনতাই হয়েছে রাতে,
লজ্জা, ভয় পালিয়ে গেছে
বুদ্ধি করে একসাথে ৷



