
ছড়া
কষ্টগুলো
সুজন দাশ
এই জীবনের কষ্টগুলো
রয়ে যায় স্মৃতির মাঝে,
বেদনার শরীর ছুঁয়ে
প্রাণে তার বেহাগ বাজে!
ভাবি সব ভুলেই যাব
তবু রয় মনের কোণে,
ব্যথা সব ক্ষতের মতো
দুঃখেরই জ্বালটি বোনে!
কষ্টটা দেখলে কারো
মনে বেশ কষ্ট লাগে,
কষ্ট রাঙায় আমায়
প্রীতি প্রেম আলোর রাগে!
যে ব্যথা আমায় ভোগায়
চাইনা তা কাউকে দিতে,
চাই থাক সবাই সুখী
যায় না যে বদলা নিতে!



