
ছড়া
শীতের আভাস
হাফিজুর রহমান
ধীরে-ধীরে উঠছে জেগে
গা-মুড়িয়ে শীতবুড়ি,
আলস্য মুখে তুলছে হাই
নেই তো হুড়াহুড়ি ৷
পৌষের ডাকে গা-ঝেড়ে
বসবে বুড়ি বেগে,
রবির উত্তাপে ক্ষিপ্ত হয়ে
ছুটবে ভীষণ রেগে ৷
বাসি মুখে ছড়াবে ধোঁয়া
করতে সবে শীতল,
তাপ নিতে বলবে আগুন
‘আমায় জেগে তোল ৷’



