
ছড়া
ছড়াপাখি
ফয়েজ রেজা
উড়ে যায় ছড়া পাখি
কই যায়? বিলে যায়
ছন্দের তালে সেই
ওড়াউড়ি মিলে যায়।
উড়ে যায় ছড়াপাখি
দূরে ডানা মেলে যায়
যেতে যেতে শব্দের
ঝংকার ফেলে যায়।
উড়ে যায় ছড়াপাখি
যায় দূরে উড়ে যায়
মেঘে ভেজা বাতাসের
গায়ে পাখা ছুঁড়ে যায়।
উড়ে যায় ছড়াপাখি
যায় কোন গাছে যায়?
ছড়া পাখি উড়ে তার
প্রিয় মা-র কাছে যায়।



