
ছড়া
দুর্গা পূজায়
ঢাকের তালে নাচছে দোয়েল
হাসছে শালিক পাখি,
কোয়েল শ্যামা পূজার সাজে
ভীষণ খুশি টিকটিকি।
ধূপের ধোঁয়ায় পালাচ্ছে মশা
যাচ্ছে ছুটে জঞ্জলে,
এসেছে দেবী দুষ্টকে তাড়াতে
সকল প্রাণীর মঙ্গলে।
তাইতো বাজে সুখের সানাই
ঝিঁঝিঁ পোকার গলায়,
ঝরে পড়বে সব – কষ্টগুলো
তিস্তা নদীর তলায়।



