
বছর ঘুরে আবার এলো
প্রিয় বৈশাখ মাস,
নতুন দিনের আলোর প্রভায়
সজীব দূর্বাঘাস।
নন্দকুজা নদীর চরে
নববর্ষের মেলা,
সবাই মিলে হৈ-হুল্লোড়ে
যায় কেটে যায় বেলা।
মাঠের বুকে রাখাল ছেলের
হাতে মোহন বাঁশি,
বৈশাখী সাজ অঙ্গে ধরে
মুখে মধুর হাসি।
বৈশাখ হলো বাঙালীদের
সংস্কৃতিরই প্রাণ,
হিংসা ও দ্বেষ রাখবো নাকো
হোক এটা স্লোগান।



