
মমতা মজুমদার
আমি যখন হারিয়ে যাব
বুঝবে তুমি বুঝবে,
অতুল শোকে ব্যাকুল হয়ে
আমায় শুধু খুঁজবে।
একটা সময় আমার কথা
তোমার মনে পড়বে,
কি যাতনায় ভীষণ মায়ায়
অশ্রু তোমার ঝরবে।
আমার স্মৃতির মাঝে তুমি
খুঁজবে তুমি খুঁজবে,
এক জীবনের সকাল সাঁঝে
দু’চোখ কেবল মুছবে।
শূন্য যখন লাগবে তোমার
মনটা শুধুই পুড়বে,
আউলা হাওয়ার বেগে তুমি
অশান্তি নিয়ে ঘুরবে।
অযুত ব্যথার নিযুত শোকে
খুব একাকী ভাববে,
আমি ছিলাম প্রেম-সোহাগী
ভেবেই ভীষণ কাঁদবে।



